বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা সদরের দলীয় কার্যালয় থেকে জেলা প্রেস ক্লাব পর্যন্ত জেলা নিষিদ্ধ ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা দলের অভ্যন্তরে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে, তেমনি দেশের রাজনীতিতেও নতুন গতি সঞ্চার করবে।
নেত্রকোনা প্রতিনিধি 









