ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ঘণ্টায় কত টাকা সহযোগিতা পেয়েছেন, জানালেন তাসনিম জারা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিল সংগ্রহ করছেন। গত ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মাত্র ১৪ ঘণ্টায় আপনারা ২৩ লাখ ৬৮ হাজার টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রার অর্ধেকের ও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা অভিভূত।আমাদের টার্গেট ৪৬,৯৩,৫৮০ টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেবো।’

তিনি আরো বলেন, ‘একটি জরুরি আপডেট: আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট আজ রাত ২টার সময় শেষ হয়ে গেছে। যারা এখনো অনুদান পাঠাতে চাচ্ছেন কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবেন।

তাই আমাদের প্রাপ্ত প্রতিটি টাকার একটি রেকর্ড থাকছে, যা আমার টিমের দ্বারা তৈরি না বরং বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। এই রেকর্ড ভবিষ্যতে যাচাইযোগ্য থাকবে। ২. আমরা আপনাদেরকে নিয়মিত জানাচ্ছি যে এখন পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ হয়েছে।
কোন মাধ্যমে কত টাকা এসেছে। এই সকল ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে আমরা জমা দিবো। নির্বাচন কমিশন এটা যাচাই করতে পারবেন। ৩. কোন খাতে কত টাকা ব্যয় করা হবে, তা আপনাদেরকে স্পষ্ট করে জানানো হবে।’
এর আগে অপর এক পোস্টে তিনি জানান, মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা সত্যিই আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। আর ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ডরেইজিং বন্ধ করে দেবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

৭ ঘণ্টায় কত টাকা সহযোগিতা পেয়েছেন, জানালেন তাসনিম জারা

প্রকাশের সময় : ০১:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫