ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-উপাচার্য বলেন আগামী বছর থেকে জাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
ছবি সংগৃহিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোরে এ তথ্য জানান।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘এ বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। আশা রাখছি, আগামী বছর অর্থাৎ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে গত ২১ ডিসেম্বর থেকে এবং ২৯ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

উপ-উপাচার্য বলেন আগামী বছর থেকে জাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে

প্রকাশের সময় : ০১:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫