ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের হাড়িভাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান

ছবি সংগৃহিত

লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বাজারের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

অগ্নিকাণ্ডে সাজু মিয়ার সার ও কীটনাশকের দোকান, কাঠ ব্যবসায়ী শওকত আলীর একটি দোকান, শওকত ট্রেডার্স নামে একটি সিমেন্টের দোকান, হারুনুর রশীদের কাঠ ও ফার্নিচারের দোকান এবং রশিদুলের একটি চায়ের দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। এছাড়া পাশের আরও তিনটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার বিষয়টি বুঝে ওঠার আগেই তীব্র আগুন মুহূর্তের মধ্যে দোকানগুলো গ্রাস করে নেয়। ফলে দোকান থেকে মালামাল সরানোর তেমন কোনো সুযোগ পাননি ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাজু মিয়া বলেন, ‘আমার প্রায় ১০ লাখ টাকার মালামাল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রথমে পাশের চায়ের দোকানে আগুন লাগে, পরে খুব দ্রুত আমার দোকানে ছড়িয়ে পড়ে। কিছুই রক্ষা করতে পারিনি।’

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই একের পর এক দোকানে আগুন ধরে যায়। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক মাহফুজ বলেন, ‘আমরা চেষ্টা করেছি কিছু মালামাল বের করতে, কিন্তু আগুনের তাপে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।’

লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রোকনুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

লালমনিরহাটের হাড়িভাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল পাঁচ দোকান

প্রকাশের সময় : ০২:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫