ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

ছবি সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষ থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া রেলস্টেশন চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি লাল বাজার, রাধানগর, সড়ক বাজার প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চের সামনে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

আনন্দ মিছিল থেকে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন প্রমুখ।

এসময় আরও উপস্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া, শওকত হোসেন খান সোহাগ, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, জালাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা আনন্দিত। তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি আনবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল

প্রকাশের সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫