ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিন উপলক্ষে দিনাজপুরের সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে

ছবি সংগৃহিত

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে সেজেছে।

উপজেলায় সাঁওতাল অধ্যুষিত ৭২টি পাড়ার মধ্যে ৬৩টি গির্জায় বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।  সূর্যপাড়া, পারইল, বাসুদেবপুর, নথন ও সিরামপুর এলাকার সাঁওতালরা ফুল, বেলুন, নকশা করা কাগজ, জরি ও রঙ দিয়ে গির্জা ও বাড়িঘর সাজাচ্ছেন।

আলাদীপুর ইউনিয়নের সূর্যপাড়া ও পারইল এবং সিরামপুর সাঁওতাল পল্লিতে দেখা যায়, নারীরা রঙ-তুলির আঁচড়ে নিজেদের বাড়ি সাজাচ্ছেন। মাটির ঘরে কয়লা গুঁড়ো, চুন ও বিভিন্ন রঙ দিয়ে দেয়ালে আলপনা আঁকা হচ্ছে।

লুচিয়া কিসকু বলেন, বড়দিন উপলক্ষে বাড়ি সাজাচ্ছেন, টাকা কম থাকলেও চুন দিয়ে আলপনা আঁকছেন। একই কথা বলেন ইতি কিনা মার্ডি ও আলবিনা বাস্কে। সাঁওতাল নেতা কমল কিসকু জানান, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাপ্টিস্ট, ক্যাথলিক, লাথারান, এফসিসি ও চার্চ অব গডের ৬৩টি চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পারইল কোদবীর ক্যাথলিক চার্চের ফাদার রবেন হাসদা জানান, ২৪ ডিসেম্বর রাত থেকে প্রার্থনা শুরু হয়ে ২৫ ডিসেম্বর দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন শেষ হবে।

ফুলবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বড়দিন উপলক্ষে উপজেলার ৬৩টি গির্জার প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়দিন উপলক্ষে দিনাজপুরের সাঁওতাল পল্লীগুলো বর্ণিল সাজে

প্রকাশের সময় : ০২:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫