ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বাগদান সম্পন্ন আজ

ছবি সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে অনুষ্ঠিত হবে। ছোট পরিসরে এ বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে এক পোস্টে ফরহাদের বিয়ের তথ্য নিশ্চিত করে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান।

জানা গেছে, ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য। কনে সানজিদার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানায়, আজ ঢাকার একটি মসজিদে ছোট পরিসরে ফরহাদ ও সানজিদার বাগদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বাগদান সম্পন্ন আজ

প্রকাশের সময় : ০২:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫