ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, র‌্যাবের জালে শীর্ষ সন্ত্রাসী দেলু

ছবি সংগৃহিত

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলুকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযোগ রয়েছে, তিনশ’র অধিক মারাত্মক কাটা ও কুপিয়ে ভুক্তভোগীকে হত্যা করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলু উপজেলার একলাশপুর গ্রামের কাম বেপারী বাড়ির ছায়েদুল হকের ছেলে।র‍্যাব জানায়, গত অক্টোবর মাসে পূর্ব শক্রতার জেরে উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে একদল সন্ত্রাসী মারধর করে।

ওই সময় ভিকটিম মারওয়ান হোসেন ওরফে বিজয় সন্ত্রাসীদের হাত থেকে ওই নিরীহ মানুষকে ছাড়িয়ে নেন। এতে সন্ত্রাসীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা, ছুরি দিয়ে তিনশ’র অধিক মারাত্মক কাটা ও কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব কর্মকর্তা মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, বিজয় হত্যা মামলার ২ নম্বর আসামি দেলু মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে ৩০০ বার কুপিয়ে যুবককে হত্যা, র‌্যাবের জালে শীর্ষ সন্ত্রাসী দেলু

প্রকাশের সময় : ০৩:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫