ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক কৃষকদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইরন মিয়া (৪২) বিশ্বনাথ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ছিলেন ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্বপাড়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী আস্তফা মিয়ার ছেলে।

তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত মেম্বার ছিলেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসম্বের) সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নির্বাচনি সভায় যোগ দিতে নিজ মোটরসাইকেলযোগে বিশ্বনাথ থেকে নাজিরবাজার যাচ্ছিলেন ইরন মিয়া।

ওই এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইরন মিয়াকে মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় কৃষকদল নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫