
ছবি সংগৃহিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন। এ জন্য তাঁর মনোনয়ন ফরম সংগ্রহ করতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, আজ রোববার সকাল ১০টা ৫০ মিনিটে আবদুস সাত্তার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান।
বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন।
বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এই আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন।
বেঙ্গল নিউজ ডেক্স 









