ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় বেড়েছে শীতের দাপট। ঢাকায় আজও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সেই সঙ্গে আকাশ মেঘলা রয়েছে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সারা দিন এমন বৃষ্টির মতো কুয়াশা ও তাপমাত্রা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

সংস্থাটি আরও জানায়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ঢাকায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

প্রকাশের সময় : ১২:২৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫