ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২১৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিপন কুমিল্লার বাসিন্দা শাহ আলমের ছেলে। বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে থাকতেন।

এসআই সুমন চন্দ্র শেখ বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। সেখান থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, তার মাথা ও দুই হাত-পায়ে কোপানো জখম ছিল। তবে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ১২:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬