ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছে।

নিহত আবু বক্কর ছিদ্দিক ওই গ্রামের হাজী ছেলামত উল্যার ছেলে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিদ্দিকের মৃত্যু হয়। একই দিন সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের মেজো ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, তার বাবা ও চাচারা আট ভাই। দীর্ঘদিন ধরে বাড়ির পাশে কিছু জমিতে তার বাবা ধান চাষ করে আসছিলেন। একইভাবে তার চাচা হারুনুর রশীদও পৃথক জমিতে চাষাবাদ করতেন। তবে সম্প্রতি হারুনুর রশীদ তার বাবার দখলে থাকা ধান ক্ষেতে জোরপূর্বক চাষাবাদ করার হুমকি দিতে থাকেন।

এরই জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির সামনের গেটে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে আবু বক্কর ছিদ্দিককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ওসি এম এ বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোটভাইয়ের আঘাতে বড়ভাই নিহত

প্রকাশের সময় : ১২:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬