ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গোপালগঞ্জে নিহত ১

ছবি সংগৃহিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত মোকলেছ মোল্যা একই এলাকার আবুল কালাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোকলেছ মোল্যা স্থানীয় যুবক সাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে তারাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪–৫ জন দুর্বৃত্ত হঠাৎ তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারধর শুরু করে।

একপর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও মোকলেছকে ধরে রেখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোকলেছ মোল্যাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৮টার দিকে মোকলেছ মোল্যাকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গোপালগঞ্জে নিহত ১

প্রকাশের সময় : ১২:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬