ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নগরকান্দায় হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বলেন, ‘নারানখালি ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ফরিদপুরে নগরকান্দায় হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬