ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়ায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়েছে কলার হাটে। এতে চারজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার ৫০ মিনিটের দিকে উপজেলার ঝলমলিয়ায় এ দুর্ঘট্না ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মরহুম মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।

পুলিশ জানায়, ঝলমলিয়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। ঘন কুয়াশার কারণে সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাটোরগামী একটি বালুবাহী ড্রামট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে একজনের লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের লাশ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। সেখানে তিনটি লাশের সুরতহাল প্রস্তুত করা হয়।

পুলিশ জানায়, নিহতরা কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।সকালে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) বারি মুনশি বলেছেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানা যাবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

নেত্রকোণার মদনে পরীক্ষা কেন্দ্রে অবাধে নকলের অভিযোগ:

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে পড়ল ট্রাক, নিহত ৪

প্রকাশের সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬