ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রীসহ ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব ও দু’টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

হিসাব সমূহের মধ্যে বিপ্লব কুমারের নামে নয়টি ব্যাংক অ্যাকাউন্ট ও দু’টি বিও অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া বিপ্লব কুমারের স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি।ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পেশকার রিয়াজ চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে সরকারি চাকুরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার নিমিত্ত মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে ব্যাংক ও বিও হিসাবের তথ্য পাওয়া।বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম তাদের নামীয় ব্যাংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

হিসাবসমূহ হতে সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে।এ জন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী তাদের ব্যংক ও বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রীসহ ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রকাশের সময় : ০২:২৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬