
ছবি সংগৃহিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াারম্যান বেগম খালেদা জিয়ার জানাজা অবিস্মরণীয় জনসমাগমের মধ্যে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত।খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও তার প্রতি সম্মান জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা আসেন- পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি. এন. ধুংগিয়েল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, মালদ্বীপের উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে তারা শোক ও সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, দলের স্থায়ী কমিটির সদস্যআমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর গুরুত্বপূর্ণ নেতারা এসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার প্রতিশ্রুতির কথা জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তারা বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন। পাশাপাশি তারেক রহমানের নের্তৃত্বে তার অগ্রগতিও কামনা করেছে তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেশি দেশের প্রতিনিধিরা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা স্মরণ করেন বলে তিনি জানান।
বেঙ্গল নিউজ ডেক্স 








