ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে যেতে ৬ কিমি হাটার কারনে গর্ভে শিশুর এবং পরে মায়ের মৃত্যু হয়

ঘটনাটি ভারতের। দেশটির মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার আলদান্দি টোলা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত নারী পেশায় দেশটির অ্যাক্রিডেটেড সামাজিক স্বাস্থ্য কর্মীর (এএসএইচএ) সদস্য ছিলেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রামে কোনও হাসপাতাল নেই। ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খোঁজ করতে হলেও কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। গ্রামের রাস্তা খারাপ থাকায় গাড়ি চলে না। অন্তঃসত্ত্বা অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গিয়ে হাসপাতালে পৌঁছোনোর আগেই গর্ভেই মৃত্যু হয় অনাগত শিশুর। বাঁচানো যায়নি অন্তঃসত্ত্বা ওই নারীকেও। মৃত ওই নারীর নাম আশা সন্তোষ কিরাঙ্গা (২৪)।

পরিবার সূত্রে খবর, ওই নারী ন’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের গ্রামে কোনও রাস্তা নেই। তাই কোনও গাড়ি গ্রাম পর্যন্ত যায় না। গ্রামে নেই চিকিৎসা বা সন্তান প্রসবের বন্দোবস্তও। তাই বাধ্য হয়ে গত ১ জানুয়ারি হাসপাতালের উদ্দেশে হাঁটতে শুরু করেন ওই নারী।

প্রায় ছ’কিলোমিটার হাঁটার পর তার পেটে যন্ত্রণা শুরু হয়। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতাল থেকে পরে জানানো হয়, নারীর গর্ভে সন্তানের মৃত্যু হয়েছিল আগেই। অতিরিক্ত রক্তচাপের কারণে মায়েরও মৃত্যু হয়েছে। ভারী শরীর নিয়ে দীর্ঘ পথ হাঁটার কারণেই এই পরিণতি বলে প্রাথমিকভাবে ধারণা চিকিৎসকদের।

গড়চিরৌলি জেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতাপ শিন্ডে জানিয়েছেন, চেষ্টা করেও ওই নারীকে বাঁচানো যায়নি। ঘটনার বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তার কাছে চেয়ে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

হাসপাতালে যেতে ৬ কিমি হাটার কারনে গর্ভে শিশুর এবং পরে মায়ের মৃত্যু হয়

প্রকাশের সময় : ১২:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬