ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। আজ শনিবারও (৩ জানুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম

প্রকাশের সময় : ১২:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬