ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল ও কেরোসিন বোম উদ্ধার নাটোরে

নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজের কাছে নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানারের সঙ্গে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল ও ৫টি কেরোসিন বোমা উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (রাত ৯টার দিকে) স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আযম সংগ্রামকে জানান, মহিষমারী ব্রিজের পাশে সড়কের ধারে একটি ব্যানার টাঙানো অবস্থায় দেখা যায়। ব্যানারটির আশপাশে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে পুলিশ তল্লাশি চালায়। পরে সেখান থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু ও ৫টি কেরোসিন বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত এগুলো বোমা নয় মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য রাখা হয়েছিল এবং কে বা কারা এসব রেখে গেছে তা শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দ্রুত উপস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ককটেল ও কেরোসিন বোম উদ্ধার নাটোরে

প্রকাশের সময় : ০৪:১৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬