
ছবি সংগৃহিত
জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।রবিবার সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। পরে সকাল ১০টায় তার জামিন শুনানি হয়।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে গতকাল শনিবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন।
তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়।
হবিগঞ্জ প্রতিনিধি 








