ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলি করে যুবককে হত্যা রাজশাহীতে

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানাকে (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার রাত ১ টারদিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটেছে।

সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত সোহেলের ভাই জানায়- রাতে সোহেল এবং তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিল। সন্ত্রাসীরা রাত ১ টার দিকে এসে টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। এতে অনেকের ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা বলে কেউ আসলে তাকে গুলি করা হবে।

এরপরে তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। এসয়ম সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাথা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এসময় সোহেলের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করে। তার লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে মামলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

গুলি করে যুবককে হত্যা রাজশাহীতে

প্রকাশের সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬