ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী। তিনি জানান, প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ বাজারে যান এবং সেখানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক ও অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি হাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

পথে যাত্রীবেশে একজন নারী ও একজন পুরুষ সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পিয়রাপুর এলাকায় পৌঁছালে তারা তার মুখ বেঁধে সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ছিনতাই করে নেয় বলে অভিযোগ করেন শুভ পোদ্দার। তবে তার কাছে থাকা ২১ লাখ টাকার চেক নেয়নি দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

আটপাড়ায় জমি দখলের অভিযোগ এনে সংবাদকর্মীর বিরুদ্বে মানববন্ধন ।

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

প্রকাশের সময় : ১২:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬