এম এ তাফসীর হাসান ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি। এ ঘটনায় রবিবার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। গ্রেপ্তার তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু তিনি তা দাখিল করেননি।
এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠিসহ বাড়ির সামনে এনে ডাকাডাকি করে। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেয়। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা বাড়ি প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোজা শুরু করে ও আসবাবপত্র উল্টাপাল্টা করতে থাকেন।
এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলে- ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ তোমাদের সবাইকে মারিয়া ফেলিবো’। এ সময় পরিবারের লোকজনদের বিবাদীরা বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদেরকে আটক করেন।
দিনাজপুর প্রতিনিধি 








