ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াগামী লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ওই ব্যক্তির নাম রনজু খা। তিনি হাবাসপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি কুষ্টিয়ার চৌরহাস মোড় এলাকা থেকে একটি লোকাল বাসে করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বাসের ভেতর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে বাসের যাত্রীরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তবে অবস্থার অবনতি হলে কিছুক্ষণ পরই ওই ব্যক্তি মারা যান।চিকিৎসকদের ধারণা, অজ্ঞান পার্টির কোনো চক্র তাকে চেতনানাশক প্রয়োগ করে সর্বস্ব লুটে নিতে পারে।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি অজ্ঞান পার্টির কাজ কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : ০১:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬