ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে
নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে চার টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  বিষয়টি সন্ধ্যায় মুঠোফোনে নিশ্চিত করেন নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।
আব্দুর রশিদ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়া হয় তাকে।
জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বিকাল ৪টা ১০ মিনিটে ভর্তি করালে ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান। পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে বলেও জানান তিনি।
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার বলেন, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে রাণীনগরে ডেভিলহান্ট ফেইজ-টু অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করে। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর শুক্রবার ২৬ ডিসেম্বর তাকে আদালতে পাঠানো হয়। আজ শনিবার কারা হেফাজতে থেকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আব্দুর রশিদ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় কারা হেফাজতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬