ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের সদরপুরে

ছবি সংগৃহিত

ফরিদপুরের সদরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ৪টায় উপজেলার নতুন সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আকোটের চর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সহস্রাধিক মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখা (ফরিদপুর বিভাগ)-এর সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান দুলাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম, সদরপুর কলেজ শাখা ছাত্রদল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. কামরুল ইসলামসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

এসময় ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি যখন রাজনীতি শুরু করলেন, অল্প দিনের মধ্যে দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠলেন—তার চিন্তাধারার জন্য, তার দূরদৃষ্টির জন্য, তার সুশাসনের জন্য।সব মানুষের ভালো-মন্দ থাকে, কিন্তু বেগম জিয়া সম্পর্কে শত্রুরাও তার দোষ বলতে পারেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরের সদরপুরে

প্রকাশের সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬