ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর দক্ষিণ বনশ্রীর ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

রাজধানীর দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, এটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সম্পর্কে কিছু জানা যায়নি।

নিহত নিলি ওই এলাকায় অবস্থিত রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়তো। তার বাবার নাম সজিব মিয়া। তিনি পেশায় খাবার হোটেল ব্যবসায়ী। গ্রামের বাড়ি হবিগঞ্জর লাখাই থানা এলাকায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মরদেহের গলা কাটা রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর দক্ষিণ বনশ্রীর ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ

প্রকাশের সময় : ১২:৪৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬