ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার মেশিন-পাইপ জব্দ

ছবি সংগৃহিত

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) ও পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে  সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে রবিবার বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ইউনিয়নের কাজী ডাঙ্গী এলাকায় রামনগর খালে অভিযান চালানো হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়। সূত্র জানায়, অভিযানকালে সরকারি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করতে দেখা যায়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়। পরে আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারীর জিম্মায় ড্রেজার মেশিন ও পাইপ রেখে ও বালু ব্যবসায়ী মিনা মোল্লার বিরুদ্ধে সদরপুর থানায় মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ফরিদপুরে অবৈধভাবে বালু তোলায় ড্রেজার মেশিন-পাইপ জব্দ

প্রকাশের সময় : ০৩:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬