প্রকাশের সময় :
০৩:০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
২১৯
বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ অফিসে নৈশ্য প্রহরীদের বেঁধে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।সেতাবগঞ্জ বিদ্যুৎ সরবাহ প্রকৌশলী মো.রুহুল আমিন জানান, নেসকোর বিদ্যুৎ অফিসে ডিউটিতে থাকা ৩ জন পাহারাদারকে একটি কক্ষে বেঁধে রেখে চোরেরা অফিসের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। তারা গ্রাহকদের জমানো টাকা, ২টি ল্যাপটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে সাত-আট জনের একটি দল মুখে কাপড় বেধে ও হাতে দেশীয় অস্ত্র নিয়ে বিদ্যুৎ অফিসে প্রবেশ করে এবং রাত ৪টার দিকে বিদ্যুৎ অফিসের পুর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।