ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

পাবনার সুজানগরে চোর সন্দেহে সাগর শেখ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তাঁতীবন্দ রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাগর শেখ সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাশামপুর গ্রামের মতিন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা, সোমবার গভীর রাতে তাঁতীবন্দ রেলস্টেশন সংলগ্ন নজরুল ইসলামের বাড়ির পাশে এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এসময় চোর সন্দেহে ধাওয়া দিয়ে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খালা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পাবনার সুজানগরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৩:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬