ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিএনপির ফাইভ ষ্টারের বিরুদ্বে চাঁদাবাজির অভিযেগ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীনসহ ৫ জনের বিরুদ্ধে লেপসিয়া বাজার থেকে কোটি টাকা চাঁদাবাজি ও জলমহাল দখল করে লুটপাটে অভিযোগ ওঠেছে।

গত ৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগকারীরা হলেন,  খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী এবং মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান। তারা দুজনই  বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, জেলার খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন, সহসভাপতি ইদ্রিছ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন এবং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়া ফাইভ স্টার গ্রুপ পরিচালনা করছেন। স্থানীয়ভাবে “সুপার ফাইভ বাহিনী”নামে গ্রুপটি পরিচিত।

অভিযোগ অনুযায়ী, এ গ্রুপটি দলীয় প্রভাব খাটিয়ে জলমহাল, ফিসারী, বাজার ইজারা, টেন্ডার (পিআইসি), এমনকি প্রশাসনিক দপ্তর কেন্দ্রিক কর্মকাণ্ডে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলছে। উপজেলার লেপসিয়া বাজার থেকে নিরীহ ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় এক কোটি টাকা চাঁদা আদায় করেছে। এছাড়া খালিয়াজুরী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘিরেও চাঁদাবাজি করছে গ্রুপটি।
ভুক্তভোগীরা অভিযোগে বলেন, উপজেলার রানীচাপুর গ্রুপ ফিসারী, মরানদী (মরাগাঙ),  চুনাই গ্রুপ ফিসারী, ধনুনদী (গাগলাজুর থেকে ধনপুর অংশ), রৌয়াদিঘা ফিসারী, নাজিরপুর-মুরাদপুর গ্রুপ ফিসারীসহ একাধিক জলমহাল বর্তমানে ওই গ্রুপটির নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন বলেন, আমাদের নামে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে আ খুবই দুঃখ জনক। আমরা খালিয়াজুরি বাসি কোন একজনকে হয়রানী করেছি তার কোন নজির নাই। আমরা  চাঁদাবাজির সাথে জরিত আছি যদি কোন একজন প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিব, আমাদেরকে বহিস্কার করতে হবে না। আমরা বিএনপির রাজনীতি করি, দলের মান ক্ষুন্ন হউক এমন কাজ আমরা করি না। আমরাদের নেতা বাবর ভাই, আমরা তাকে অনুস্বরণ করি, আমাদের কারণে নেতার মান সন্মান ক্ষুন্ন হউক এমন কাজ করি না। আমাদের সুনাম নষ্ট করার জন্য একটি মহল কুৎসা রটাচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাই।

খালিয়াজুরি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু বলেন, আমাদের বিরুদ্বে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা তার প্রতিবাদ জানাই। সুষ্ট তদন্তের আশা করি। আমরা দুষি সাবস্থ হলে অপরাধ মাথাপেতে নিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিএনপির ফাইভ ষ্টারের বিরুদ্বে চাঁদাবাজির অভিযেগ

প্রকাশের সময় : ১১:০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬