ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ছবি সংগৃহিত

চট্টগ্রামের ‎মিরসরাইয়ে বৌভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে ফাতেমা বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ফাতেমা বেগম উপজেলার ইছাখালী ইউনিয়নের বহদ্দার গ্রামের নুরুল মোস্তফার স্ত্রী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার শান্তিরহাট থেকে একটি মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর যাচ্ছিল।

অতিরিক্ত গতিতে থাকা গাড়িটি সড়কের পাশে নামিয়ে দেয়। চালক দরজা খুলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান। এসময় গাড়িতে প্রায় ১৪ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই কনের নানী ফাতেমা বেগম নিহত হন। আহতদের স্থানীয় বিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মাইক্রোবাসটি রাস্তার পাশে থাকা ইদ্রিস মিয়ার ও মোমিন মিয়ার বসতঘরের উপর ধাক্কায় লাগায় তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী শাহজাহান বলেন, ‘আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। দু’টি মাইক্রোবাস একসাথে আসতেছিল। হটাৎ কালো রঙের গাড়িটি সড়কের পাশে নামিয়ে দিয়ে চালক লাফ দিয়ে নেমে যান। অতিরিক্ত গতির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।’

দুর্ঘটনার বিষয়ে বিএম হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বিকাশ বলেন, ‘দুপুর ৩টার আগে একজনকে মৃত এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় মৃত এক নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই। বাকিদের অবস্থা স্থিতিশীল, সবাই চিকিৎসা নিচ্ছেন।’

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেছেন। দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

প্রকাশের সময় : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬