ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ নগরীতে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা

ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ ঘটনায় পুলিশ ও র‍্যাব রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ওই আসামির বাবাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে এলাকায় র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাগর আলী হাজী (৬০), তার ছেলে এ. কে. এম রেজাউল করিম (৩৫), সুজন মিয়া (২৭) ও তার ভাই নাজিম উদ্দিন (৩৭), মো. জয়নাল উদ্দিন (৪২), মো. খলিলুর রহমান (৪০) ও মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই দিঘারকান্দা এলাকার বাসিন্দা।

গতকাল বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি আঘাত করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান তারা।

এদিকে আসামি ছিনিয়ে নেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১৫৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ১৪০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ময়মনসিংহ নগরীতে পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা

প্রকাশের সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬