ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় শহিদা বেগম (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গণিরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত শহিদা বেগম ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার সন্ধ্যায় বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাদের আড়াই বছরের একটি শিশু ছিল।

স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, রাত আটটার দিকে শহিদা বেগমের বাড়ি থেকে ছটফটানি ও গোঙানির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা বাড়িতে গিয়ে টিউবওয়েলের পাড়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ছোট শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে একজন নারীর গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬