ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পা হারানো সেই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার দেখালো পুলিশ

আওয়ামী লীগের আমলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারানো চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে সাইফুলকে ঢাকার একটি বাসা থেকে পুলিশ পরিচয়ে উঠিয়ে নেয়ার অভিযোগ করেছিল তার পরিবার।

বুধবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সংবাদ সম্মেলনে সাইফুলকে গ্রেপ্তারের বিষয়টি জানান।

বলেন, সিএমপি’র বিশেষ চৌকস একটি দল বায়েজিদের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. সাইফুল ইসলামকে তার এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে। এ ছাড়া পাঁচলাইশ মডেল থানার পৃথক অভিযানে তার আরও দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কমিশনারের নির্দেশনায় গঠিত বিশেষ টিম ১২ই জানুয়ারি ঢাকার গুলশান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ও তার সহযোগী শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। তারা পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় সংঘটিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় জড়িত বলে তদন্তে উঠে আসে। গ্রেপ্তারের পর আসামিদের নিয়ে অভিযান চালিয়ে মামলার ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচলাইশ থানার মামলা নম্বর ০১ (তারিখ: ৫ই জানুয়ারি ২০২৬), দণ্ডবিধির ৩৯৪ ধারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পা হারানো সেই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রকাশের সময় : ১২:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬