ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক বসতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানান।

সিইসি দপ্তর সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিট প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন।

সূত্র আরও জানায়, পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন কিংবা পোস্টাল ব্যালট বাতিল করাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি, এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশের সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬