ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী–কুষ্টিয়া ব্যাডমিন্টন খেলে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পণ্যবাহী গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ীর পাংশা পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) এবং সাইদুল ইসলামের ছেলে সজীব (১৮)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সজীব ও মিরাজ।

তারা গ্রামীণ সড়ক ছেড়ে পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী পণ্যবাহী গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে সড়কে ছিটকে পড়ে এবং দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ী–কুষ্টিয়া ব্যাডমিন্টন খেলে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

প্রকাশের সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬