ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু গাইবান্ধায়

ছবি সংগৃহিত

গাইবান্ধার সাঘাটায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মহাসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার বোনারপাড়া স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মহাসেন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িভিটা ক্রলগাছা গ্রামের মো: আহম্মেদ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় স্টেশন থেকে অল্প দূরে রেললাইন পারাপারের সময় মহাসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের চাচাতো ভাই ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য শফিকুল ইসলাম জানান, মহাসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন।রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু গাইবান্ধায়

প্রকাশের সময় : ০১:১৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬