ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশান থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

গুলশান থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক একটার দিকে সংবাদ পেয়ে পুলিশ ওই ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।প্রাথমিকভাবে জানা গেছে, ওই ভাড়া বাসায় দুই নারী একসঙ্গে থাকতেন। সাদিয়া আক্তার মিমি একটি বিউটি পার্লারে কাজ করতেন।কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজধানীর গুলশানে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬