ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রসংসদ নির্বাচন পেছাতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম

ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এখন পেশিশক্তির উপর ভর করে ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরাও এ কারণে তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করেছে। এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব!

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে শিবির সভাপতি সাদ্দাম এসব কথা বলেন।সাদ্দাম বলেন, শাকসু নির্বাচন যাতে না হয় সেজন্য কেন্দ্রের নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করছে।  শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে সমুচিত জবাব পাবেন ইনশাআল্লাহ।

শিবির সভাপতি বলেন, এর আগে প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনকে পেছানোর জন্য তারা যারপরনাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এরপর নির্বাচন কমিশনে বিএনপির সিন্ডিকেটকে ব্যবহার করে শাকসু নির্বাচনকেও বানচালের চক্রান্ত করে। এতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে এবং সে আন্দোলনে ছাত্রদলের প্যানেলও অংশ নেয়। পরবর্তীতে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতা মুক্ত রাখে।

তিনি আরও বলেন, বিএনপি এর আগে যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি। সুতরাং এটা সুস্পষ্ট যে তারা ক্ষমতায় যেতে চায় শুধু নিজেদের আখের ঘোচানোর জন্য। “ভোটাধিকারের জন্য আন্দোলন” এটা শুধু রাজনৈতিক বক্তব্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ছাত্রসংসদ নির্বাচন পেছাতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল : নুরুল ইসলাম সাদ্দাম

প্রকাশের সময় : ১২:৪৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬