ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত নোয়াখালীতে

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরো তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।শনিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা উপজেলার বাঁধের হাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথে বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সিফাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে পুলিশে খবর দেয়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত নোয়াখালীতে

প্রকাশের সময় : ১২:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬