ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্বে সংবিধান লঙ্ঘনের অভিযোগে লিখিত আবেদন সিইসির কাছে

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘনের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন করেছেন একজন সচেতন নাগরিক ও ভোটার মো: মামুন হাওলাদার।আজ রোববার সকালে দেয়া আবেদনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন শুধুমাত্র নাগরিকত্ব ত্যাগের আবেদন দাখিলের ভিত্তিতে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছে, যা সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী।

সিইসকে দেয়া আবেদনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(গ) এবং ৬৬(২ক) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশী নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বিদেশী নাগরিকত্ব আইনগতভাবে ত্যাগ না করা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ১৬৪৬৩/২০২৩ মামলার আদেশে সুস্পষ্টভাবে বলেছেন ‘নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশী নাগরিক হিসেবেই বিবেচিত থাকবেন; কেবল আবেদন করাই নাগরিকত্ব ত্যাগের জন্য যথেষ্ট নয়।’ এই আদেশ বর্তমানে আপিল বিভাগে বহাল রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

দ্বৈত নাগরিকত্বে সংবিধান লঙ্ঘনের অভিযোগে লিখিত আবেদন সিইসির কাছে

প্রকাশের সময় : ০১:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬