ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষাণীর মাছের ঘেরে বিষ প্রয়োগ: ৬ লাখ টাকার মাছ নিধন

ছবি সংগৃহিত

পটুয়াখালীর কলাপাড়ায় মনোয়ারা বেগম (৫০) নামের এক বিধবা কৃষাণীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৬ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কৃষাণী বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।গত শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনি পাড়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে স্থানীয় ‘শিশু পল্লী একাডেমী’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঘেরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন মনোয়ারা বেগম। গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকালের মধ্যে কোনো এক সময় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তার ঘেরে অনাধিকার প্রবেশ করে বিষ প্রয়োগ করে।

বিষক্রিয়ায় মাছ যখন ভেসে ওঠে, তখন দুর্বৃত্তরা প্রায় ৪ লাখ টাকা মূল্যের রুই, কাতল, গ্লাসকার্প ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে যায়। বাকি প্রায় ২ লাখ টাকার মাছ মরে ঘেরে ভেসে থাকে। এতে ওই নারী কৃষক বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন।

ভুক্তভোগী মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “৫ বছর আগে আমার স্বামী মারা যান। এরপর থেকে স্বামীর রেখে যাওয়া কিছু জমি ও এই মাছের ঘেরটি পরিচালনা করেই আমি সংসার চালিয়ে আসছিলাম।

দুর্বৃত্তরা আমার এতো বড় ক্ষতি করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এখন আমি আর্থিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। আমি এই অন্যায়ের বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”কলাপাড়া থানার এসআই জাকির হোসেন বলেন, “বিষ প্রয়োগে ঘেরের মাছ নিধনের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষাণীর মাছের ঘেরে বিষ প্রয়োগ: ৬ লাখ টাকার মাছ নিধন

প্রকাশের সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬