
নেত্রকোনার মদনে ওসি হাসনাত জামানের দূরদর্শিতায় বিপুল পরিমাণ নগদ টাকা ও মাদকসহ ফারুক(৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটককৃত ফারুক আহমেদ বাঁশরী দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ ফারুক নামের এক কারবারি কে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রজু হয়েছে।গ্রেপ্তারকৃতকে আজ রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। মদন থানা পুলিশ মাদক মুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর।
ইমরান হোসেন , মদন -নেত্রকোণা 









