
নেত্রকোনার মদনে গেনেদা আক্তার নামে এক বৃদ্ধাকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কুদ্দুস মিয়া,বাবুল মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে।
গত ৪ই জানুয়ারি মদন পৌরসভার মদন গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ সুত্রে জানা যায়। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,গত ৪ই জানুয়ারী সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেদ ধরে ভুক্তভোগী গেনেদা আক্তারের বাড়িতে এসে ভুক্তভোগীকে গালমন্দ করতে থাকে প্রতিপক্ষ কুদ্দুস মিয়া ও বাবুল মিয়া ও তার লোক জন।
তখন তিনি তাদের কে গালমন্দ না করতে নিষেধ করিলে কদ্দুস মিয়ার নির্দেশে বাবুল মিয়া ও তার লোকজন ভুক্তভোগীর উপর হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে হামলা করে। এতে তিনি মাটিতে পরে গেলে শান্তু মিয়া তার ওপর আবার হামলা করে। তখন তার গায়ে থাকা সোনার অলংকার চিনিয়ে নিয়ে যায় এবং ভুক্তভোগীর শ্লীলতাহানি করে অভিযুক্তরা।
এ সময় অভিযুক্তরা ভুক্তভোগির ঘরে থাকা নগদ টাকা পয়সা, সোনার অলংকার নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে মদন হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে বুধবার(৭ই জানুয়ারী) সকালে ভুক্তভোগীর ছেলে হান্নান মিয়া মদন থানা একটি লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত বাবুল মিয়া বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না। মদন থানা অফিসার ইনচার্জ হাসনাত জামান জানান, আমি এখন একটা মিনিং এ আছি। অভিযোগ দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইমরান, নেত্রকোণা- মদন প্রতিনিধিঃ 








