ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শাহবাগে নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগের একটি বাসা থেকে কমল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাতে আনন্দবাজার ৯/৫ সেক্রেটারিয়েট রোডের ওই বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাতে নিজ রুমে কমল গলায় ফাঁস দেন। পরে বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তার রুমের দরজার ভেঙে ফ্যানের সঙ্গে রশি দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তবে কি কারণে, কেন গলায় ফাঁস দিয়েছে, সে বিষয়ে তৎক্ষণিক মৃতের বাবা কামাল কিছু জানতে পারেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

রাজধানীর শাহবাগে নিজ রুম থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১১:১৯:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬