ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ১

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চিত্রা নদীর ওপর অবস্থিত এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান জেলার কালিয়া উপজেলার পেড়লী-শীতলবাটি গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নড়াইল শহরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় বসবাস করতেন। মেহেদী এ বছর নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আহত ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে মেহেদী হাসান গোবরা এলাকা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাড়িতে ফেরার পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান এবং ভ্যানে থাকা ইমরান হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ইমরান হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ১

প্রকাশের সময় : ১১:২৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬