ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আলোচিত এ মামলার অভিযোগ দাখিল করা হয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

গত বছরের ৩০ এপ্রিল আলোচিত এ মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশের সময় : ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬